ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

রুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে বিক্ষোভ, তিন দফা দাবি

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

এপ্রিল ২৭, ২০২৬, ০৫:৪৪ পিএম

রুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে বিক্ষোভ, তিন দফা দাবি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনের সড়কে ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ কর্মসূচি থেকে শিক্ষার্থীরা প্রশাসনের কাছে তিনটি প্রধান দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো:

  • ১. ক্যাম্পাসে ছাত্ররাজনীতি চালুর লক্ষ্যে অরাজকতা সৃষ্টিকারীদের দ্রুত বহিষ্কার করা।
  • ২. ২০২৪ সালের ১০ আগস্ট জারি করা রাজনীতি নিষিদ্ধসংক্রান্ত প্রজ্ঞাপনের পক্ষে প্রশাসনের সুস্পষ্ট অবস্থান ও জবাবদিহিতা নিশ্চিত করা।
  • ৩. রুয়েটে ছাত্ররাজনীতি থাকবে কি না তা নির্ধারণে ১৫ দিনের মধ্যে গণভোটের আয়োজন করা।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকলেও সম্প্রতি একটি মহল তা পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে। জানা গেছে, রবিবার দিবাগত রাতে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে টানানো রাজনীতিবিরোধী একটি ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থী ও রুয়েট শাখা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা একে সাধারণ শিক্ষার্থীদের মতপ্রকাশের ওপর আঘাত হিসেবে দেখছেন।

উদ্ভূত পরিস্থিতিতে রুয়েট শাখা ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, ছাত্রলীগ ও শিবিরের গোপন সদস্যরাই সাধারণ শিক্ষার্থীদের আড়ালে এ ধরনের প্রচারণা চালাচ্ছে। তবে সাধারণ শিক্ষার্থীরা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে এবং রাজনীতিমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন। বর্তমানে ক্যাম্পাস এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

জেএইচআর

Link copied!