ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কালীগঞ্জে র‍্যাবের অভিযান, ৬১১ বোতল মাদকসহ গ্রেপ্তার ৩

শরিফুল ইসলাম, রংপুর

শরিফুল ইসলাম, রংপুর

এপ্রিল ২৮, ২০২৬, ০৪:৩৩ পিএম

কালীগঞ্জে র‍্যাবের অভিযান, ৬১১ বোতল মাদকসহ গ্রেপ্তার ৩

র‍্যাব-১৩ রংপুর সদরদপ্তরের মাদকবিরোধী অভিযানে ৬১১ বোতল বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার সকালে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় এই অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১৩ এর সদরদপ্তরের মিডিয়া উইং থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল সকালে কালীগঞ্জ উপজেলার উত্তরপাড়া এলাকায় মাদক ব্যবসায়ী সাইফুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এসময় বাড়ি তল্লাশি করে ৬১১ বোতল বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে মাদক বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সাইফুল ইসলাম সুজন, মতিউল ইসলাম ও স্বপন মিয়া।

র‍্যাব-১৩ সদরদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। উদ্ধারকৃত আলামতসহ আসামিদের কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

জেএইচআর

Link copied!