ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

তজুমদ্দিনে কালবৈশাখীর ঝড়ে স্কুল লণ্ডভণ্ড, পাঠদান বন্ধ

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি

এপ্রিল ২৯, ২০২৬, ০২:০১ পিএম

তজুমদ্দিনে কালবৈশাখীর ঝড়ে স্কুল লণ্ডভণ্ড, পাঠদান বন্ধ

ভোলার তজুমদ্দিন উপজেলায় কালবৈশাখীর তীব্র ঝড়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

মঙ্গলবার বিকেলে আকস্মিক ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আঘাতে বিদ্যালয়টির টিনের ছাউনি উড়ে গিয়ে ভবনটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়। এর ফলে বিদ্যালয়টির স্বাভাবিক পাঠদান কার্যক্রম বর্তমানে অনিশ্চিত হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিচ্ছিন্ন চর জহিরউদ্দিন এলাকায় অবস্থিত ৬৩ নম্বর মরিয়ম সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ঝড়ের কবলে পড়ে লণ্ডভণ্ড হয়ে যায়। ঝড়ের তীব্রতা এতটাই বেশি ছিল যে, বিদ্যালয় ভবনের পুরো চাল উপড়ে গিয়ে দূরে ছিটকে পড়ে। এতে ভবনের ভেতরে থাকা বেঞ্চ, টেবিল ও অন্যান্য প্রয়োজনীয় আসবাবপত্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম জানান, আকাশ অন্ধকার হয়ে আসায় বড় ধরনের বিপদের আশঙ্কায় আগেই শিক্ষার্থীদের ছুটি দেওয়া হয়েছিল। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আসবাবপত্রের ব্যাপক ক্ষতি হওয়ায় পাঠদান শুরু করা আপাতত সম্ভব হচ্ছে না।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রিয়াজ আলম বলেন, “ক্ষতিগ্রস্ত বিদ্যালয়টির ছবিসহ জরুরি বরাদ্দের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া মাত্রই দ্রুত মেরামতের কাজ শুরু করা হবে যাতে শিক্ষার্থীরা দ্রুত ক্লাসে ফিরতে পারে।”

এদিকে, বিচ্ছিন্ন চরাঞ্চলের এই একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠানটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। তারা আশঙ্কা করছেন, দ্রুত ব্যবস্থা না নিলে চরের শিশুদের পড়াশোনায় বড় ধরনের ব্যাঘাত ঘটবে।

জেএইচআর

Link copied!