ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ফেসবুকে প্রেমের পর বিয়ে, ৪ মাসের মাথায় সুমির আত্মহত্যা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

এপ্রিল ২৯, ২০২৬, ০৭:১৩ পিএম

ফেসবুকে প্রেমের পর বিয়ে, ৪ মাসের মাথায় সুমির আত্মহত্যা

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় শয়নকক্ষ থেকে সুমি আক্তার (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের বানিয়াটারী গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাগেরহাট জেলার মংলা থানার কচুমুনিয়া গ্রামের কুদ্দুসের মেয়ে সুমি আক্তারের সাথে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বানিয়াটারী গ্রামের জয়নাল আবেদিনের ছেলে ফেরদৌস মিয়া ওরফে মান্নানের (২৬) ফেসবুকে পরিচয় হয়। প্রেমের সম্পর্কের জেরে চার-পাঁচ মাস আগে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। উভয় পরিবার বিয়ে মেনে নিলে মান্নানের বাড়িতেই তাঁরা সংসার করছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে খাবার খেয়ে স্বামী-স্ত্রী তাঁদের ঘরে ঘুমাতে যান। বুধবার ভোরের কোনো এক সময় সুমি আক্তার ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে ফাঁস দেন। সকাল সাড়ে ৮টার দিকে স্বামী ফেরদৌস মিয়া ঘুম থেকে উঠে স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার শুরু করেন। প্রতিবেশীরা এসে মরদেহ নিচে নামান এবং পুলিশে খবর দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, গত ৫-৬ দিন ধরে ওই গৃহবধূর সাথে শ্বশুরবাড়ির লোকজনের পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। ধারণা করা হচ্ছে, সেই অভিমান থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান নাইম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

জেএইচআর

Link copied!