ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বরিশালে পানি শোধনাগারের উদ্বোধন, বাড়ল সরবরাহ

আরিফ হোসেন, বরিশাল

আরিফ হোসেন, বরিশাল

এপ্রিল ৩০, ২০২৬, ০৭:০৩ পিএম

বরিশালে পানি শোধনাগারের উদ্বোধন, বাড়ল সরবরাহ

বরিশাল নগরীর দীর্ঘদিনের পানি সংকট নিরসনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে রূপাতলী ১৬ এমএলডি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি পুনরায় চালু করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে প্ল্যান্টটির উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহানের হাত থেকে ঘর বরাদ্দ পেলেন অসহায় পরিচ্ছন্নতা কর্মী রাখি রানী। ছবি: আমার সংবাদ

প্রতিদিন প্রায় ১ কোটি ৬০ লাখ লিটার পানি পরিশোধনের সক্ষমতা রয়েছে এই প্ল্যান্টটির। আধুনিক প্রক্রিয়ায় নদী ও খালের পানি সংগ্রহ করে কোয়াগুলেশন, ফ্লকুলেশন, ফিল্টারিং ও জীবাণুনাশক প্রয়োগের মাধ্যমে নিরাপদ সুপেয় পানিতে রূপান্তর করা হয়। সাম্প্রতিক আধুনিকায়নের ফলে এই শোধন প্রক্রিয়া এখন আরও কার্যকর হয়েছে।

যান্ত্রিক ত্রুটি ও রক্ষণাবেক্ষণের অভাবে দীর্ঘদিন প্ল্যান্টটির কার্যক্রম ব্যাহত হওয়ায় নগরবাসী বিশুদ্ধ পানির সংকটে ভুগছিলেন। সম্প্রতি সিটি কর্পোরেশনের উদ্যোগে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ প্রতিস্থাপন, পাইপলাইন সংস্কার এবং বৈদ্যুতিক ব্যবস্থার আধুনিকায়ন করার পর এটি পূর্ণোদ্যমে চালু হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, নগরবাসীর জন্য নিরাপদ পানি নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। তিনি ভবিষ্যতে নতুন পানি শোধনাগার স্থাপন, পাইপলাইন সম্প্রসারণ এবং স্মার্ট মনিটরিং ব্যবস্থা চালুর পরিকল্পনার কথাও জানান।

অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী, প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!