ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বরিশালে ধারালো ছুরিসহ দুর্ধর্ষ সন্ত্রাসী আটক

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

এপ্রিল ৩০, ২০২৬, ০৭:১১ পিএম

বরিশালে ধারালো ছুরিসহ দুর্ধর্ষ সন্ত্রাসী আটক

বরিশাল নগরীর নবগ্রাম রোড এলাকায় অভিযান চালিয়ে হুমায়ুন কবির তালুকদার ওরফে নীরব (৩৪) নামের এক যুবককে একটি বড় ধারালো ছুরিসহ আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার রাতে নবগ্রাম রোড পশু হাসপাতাল সংলগ্ন হাজী বাড়ি লেন এলাকা থেকে কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি টহল দল তাঁকে আটক করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পুলিশ পরিদর্শক খন্দকার মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল রাত ৮টা ২৫ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে হুমায়ুন কবির পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি জবাই করা ছুরি উদ্ধার করা হয়।

আটককৃত হুমায়ুন ঝালকাঠি জেলার সদর থানার নবগ্রাম রোডের মৃত স্বরূপ আলী তালুকদারের ছেলে। বর্তমানে তিনি নগরীর হাট ফাউন্ডেশন সংলগ্ন আজাদ মুন্সীর বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। 

পুলিশ আরও জানায় যে, হুমায়ুন কবির তালুকদার ওরফে নীরব নগরীর একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে আগে থেকেই ৪টি মামলা রয়েছে, যার মধ্যে দুটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

আটকের পর হুমায়ুন কবিরের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

জেএইচআর

Link copied!