ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

উত্তরায় বাবার সামনে থেকে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, মূলহোতা গ্রেপ্তার

টঙ্গী প্রতিনিধি

টঙ্গী প্রতিনিধি

মে ১, ২০২৬, ০৯:৩০ পিএম

উত্তরায় বাবার সামনে থেকে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, মূলহোতা গ্রেপ্তার

রাজধানীর উত্তরায় বাবার সামনে থেকে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় প্রধান অভিযুক্ত লামীন ইসলামকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। অপহরণের ৯ দিনের মাথায় শুক্রবার দুপুরে গাজীপুরের পূবাইল এলাকা থেকে তাকে আটক করা হয়। একই সাথে অপহৃত ওই শিক্ষার্থীকেও উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত লামীন গাজীপুর জেলার কালীগঞ্জ থানার রায়েরদিয়া এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, শুক্রবার দুপুর দেড়টার দিকে পূবাইলের কালু মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করে পুলিশ।

মামলার বিবরণ অনুযায়ী, গত ২২ এপ্রিল দুপুরে উত্তরা গার্লস স্কুলের পরীক্ষা শেষে বাবার সাথে বাসায় ফিরছিল ওই শিক্ষার্থী। দুপুর আড়াইটার দিকে উত্তরা ৬ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডে পৌঁছালে লামীনসহ অজ্ঞাতনামা ৬ থেকে ৭ জন যুবক জোরপূর্বক তাকে একটি গাড়িতে তুলে নিয়ে যায়।

এই ঘটনায় ভুক্তভোগীর বাবা উত্তরা পূর্ব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই জড়িতদের ধরতে অভিযানে নামে পুলিশ। ইতিপূর্বে এই মামলায় আরও ৪ আসামি গ্রেপ্তার হয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

উত্তরা পূর্ব থানা সূত্রে জানা গেছে, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার হলেও মামলার অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া শিক্ষার্থীকে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে এবং মামলার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

জেএইচআর

Link copied!