ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

জামালপুরে শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি

জামালপুর প্রতিনিধি

মে ১, ২০২৬, ১০:১৫ পিএম

জামালপুরে শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশের মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। শুক্রবার বিকেলে জেলা শ্রমিক দলের উদ্যোগে শহরের ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়।

র‍্যালি পূর্ব সমাবেশে জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সোবাহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান। সমাবেশে বক্তারা শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা এবং তাদের ন্যায্য মজুরি নিশ্চিত করার জোর দাবি জানান।

সমাবেশ শেষে একটি বিশাল র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ফুলবাড়িয়া ঈদগাহ মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয়। ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে জেলা শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ শ্রমিক এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

জেএইচআর

Link copied!