ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

সুন্দরগঞ্জে ৩টি মোটরসাইকেলসহ দুই চোর গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা প্রতিনিধি

মে ২, ২০২৬, ১০:৪১ এএম

সুন্দরগঞ্জে ৩টি মোটরসাইকেলসহ দুই চোর গ্রেপ্তার

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে ৩টি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোরচক্রের দুই চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৩০ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত চোর ছামিউল হক সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের সীচা মণ্ডলপাড়া গ্রামের মো. হবিবর রহমানের ছেলে এবং চোর কালাম মিয়া একই ইউনিয়নের সীচা ব্যাপারীপাড়া গ্রামের মৃত খয়বর হোসেন ব্যাপারীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজার নেতৃত্বে পুলিশের একটি দল চন্ডিপুর ইউনিয়নের সীচা ও পাঁচপীর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি অ্যাপাচি আরটিআর, একটি বাজাজ ডিসকভার ১২৫ সিসি এবং একটি বাজাজ প্লাটিনা মোটরসাইকেল উদ্ধার করা হয়। একই সঙ্গে চোরচক্রের ওই দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।

কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা বলেন, "আমরা অভিযোগ পাওয়ার পর থেকেই চক্রটিকে ধরতে তৎপর ছিলাম। উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো বর্তমানে থানা হেফাজতে রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীন মোহাম্মদ আমানুল্লাহ গণমাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়া মেনে তাদের আদালতে পাঠানো হবে।

এএন

Link copied!