ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

মাগুরায় খাল পুনঃখনন শুরু

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

মে ২, ২০২৬, ০৩:১৮ পিএম

মাগুরায় খাল পুনঃখনন শুরু

মাগুরা সদর উপজেলার কাপাসহাটি খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে কাপাসহাটি এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই প্রকল্পের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মোঃ মনোয়ার হোসেন খান। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মাগুরা এই গুরুত্বপূর্ণ প্রকল্পটি বাস্তবায়ন করছে।

এলজিইডি সূত্রে জানা গেছে, ‘কাপাসহাটি খাল উপ-প্রকল্প’ এর আওতায় মোট ১.৩২২ কিলোমিটার খালের মধ্যে ১.০৭০ কিলোমিটার এবং দীঘা বিলের ০.২৫২ কিলোমিটার অংশ পুনঃখনন করা হবে। প্রায় ১২ লাখ ৩২ হাজার টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ আগামী ৩০ মে ২০২৬-এর মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন, এই খাল পুনঃখননের ফলে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে। কৃষকরা পর্যাপ্ত সেচ সুবিধা পাওয়ায় ফসল উৎপাদন বৃদ্ধি পাবে এবং মৎস্য খাতেও এর ইতিবাচক প্রভাব পড়বে। গ্রামীণ অবকাঠামো ও কৃষি উন্নয়নে বর্তমান সরকারের ধারাবাহিক কাজেরই এটি একটি অংশ।

মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেরুন্নাহার জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার প্রায় ৪৬০ হেক্টর জমি সরাসরি সেচ ও নিষ্কাশন সুবিধার আওতায় আসবে। এতে স্থানীয় মানুষের জীবনমান ও অর্থনৈতিক অবস্থার আমূল পরিবর্তন ঘটবে।

এলজিইডির নির্বাহী প্রকৌশলী আ.ন.ম. ওয়াহিদুজ্জামান জানান, খালের পাড় সংরক্ষণে বৃক্ষরোপণ ও জিও-ব্যাগ ব্যবহার করা হবে, যা পরিবেশের ভারসাম্য রক্ষা করবে।

মাগুরা জেলা কৃষক দলের সভাপতি রুবায়েত খান জানান, দীর্ঘদিন খালটি ভরাট থাকায় কৃষিকাজে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। পুনঃখনন শুরু হওয়ায় কৃষকদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এই প্রকল্পের মাধ্যমে প্রায় ৩৫০ জন মানুষ সরাসরি উপকৃত হবেন এবং কৃষি ও পরিবেশ উভয় খাতেই ইতিবাচক পরিবর্তন আসবে।

জেএইচআর

Link copied!