ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

বুড়িমারী স্থলবন্দর পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট

মে ২, ২০২৬, ০৪:৩৯ পিএম

বুড়িমারী স্থলবন্দর পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর পরিদর্শন করেছেন ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার। 

শনিবার সকালে তিনি বন্দরে পৌঁছালে শুল্ক স্টেশন (কাস্টমস), বন্দর কর্তৃপক্ষ, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পরিদর্শনকালে সহকারী হাইকমিশনার বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা, কাস্টমস ও ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে তিনি স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে দুই দেশের বাণিজ্যিক কার্যক্রম ও সীমান্ত বাণিজ্যের সার্বিক উন্নয়ন নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।

ব্যবসায়ীদের আশ্বস্ত করে মনোজ কুমার বলেন, “বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি ক্ষেত্রে বিদ্যমান জটিলতাগুলো নিয়ে আলোচনা হয়েছে। যেসব পণ্য দেশের অন্যান্য বন্দরে চালু থাকলেও বুড়িমারীতে নিষেধাজ্ঞার কারণে আসছে না, সেগুলো নিয়ে কাজ করা হবে।” এছাড়া তিনি বিজনেস ভিসাসহ সকল ধরনের ভিসা জটিলতা দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

বৈঠক শেষে সহকারী হাইকমিশনার বুড়িমারী স্থলবন্দর চেকপোস্টের শূন্যরেখায় (জিরো পয়েন্ট) যান। সেখানে তিনি বিজিবি ও বিএসএফের কার্যক্রম পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে বন্দরের বিভিন্ন বিষয়ে কথা বলেন।

বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান জানান, ভারতীয় সহকারী হাইকমিশনারের এই সফর বন্দরের জন্য অত্যন্ত ইতিবাচক। আলোচনা শেষে তিনি রাজশাহীর উদ্দেশ্যে বুড়িমারী ত্যাগ করেন। স্থানীয় ব্যবসায়ীরা আশা করছেন, এই সফরের ফলে ভারত ও ভুটানের সঙ্গে বাণিজ্যের পরিধি আরও প্রসারিত হবে।

জেএইচআর

Link copied!