ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

দিনাজপুরে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

মে ২, ২০২৬, ০৭:১৪ পিএম

দিনাজপুরে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জুলাই সনদ ২০২৫ এবং গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় জোট।

শনিবার বিকেলে দিনাজপুর ইনস্টিটিউট মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে সরকার টালবাহানা করছে। অবিলম্বে জুলাই সনদ ও জনরায় বাস্তবায়নের দাবি জানান তাঁরা। সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইনস্টিটিউট মাঠে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাবেক আমির আফতাব উদ্দীন মোল্লা, জামায়াতে ইসলামীর অঞ্চল টিম সদস্য আনোয়ারুল ইসলাম, সহকারী সেক্রেটারি ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ। আরও বক্তব্য রাখেন জামায়াত নেতা অধ্যক্ষ মাওলানা একেএম আফজালুল আনাম, অ্যাডভোকেট মাইনুল আলম, মতিউর রহমান, শহর আমির সিরাজুস সালেহীন এবং জেলা জাগপার সাধারণ সম্পাদক সৈয়দ ইমরুল কায়েম রূপম।

জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে ১১ দলীয় জোটের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

জেএইচআর

Link copied!