ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বরিশালে এনসিপিতে অর্ধশতাধিক নেতাকর্মীর যোগদান

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

মে ২, ২০২৬, ০৭:৫৮ পিএম

বরিশালে এনসিপিতে অর্ধশতাধিক নেতাকর্মীর যোগদান

বরিশালে গণঅধিকার ও যুব অধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেছেন।

শনিবার দুপুরে বরিশাল প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁরা নতুন দলে অন্তর্ভুক্ত হন।

অনুষ্ঠানে যোগদানকারী নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন বরিশাল জেলা এনসিপির আহ্বায়ক আবু সাঈদ মুসা। তিনি জানান, বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা শতাধিক ব্যক্তি এদিন সদস্য ফরম পূরণ করে দলে যোগ দিয়েছেন।

এনসিপিতে যোগ দেওয়া উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন-গণঅধিকার পরিষদ বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাসুম হাওলাদার, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি জাহিদুল ইসলাম রিয়াদ এবং কেদারপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আনিসুর রহমান খান। এছাড়া উজিরপুর, গৌরনদী, মেহেন্দিগঞ্জ ও মুলাদী উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও এদিন এনসিপিতে যোগ দেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা এনসিপির সদস্য সচিব আবু সাঈদ খান ফেরদৌস, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আবেদ আহমেদ রনি, জাতীয় নারী শক্তির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক নাফিসা মুসতারি, সাংগঠনিক সম্পাদক আসিফ আলী ও ইমরান হোসেন এবং দপ্তর সম্পাদক নাজমুল হাসান প্রমুখ।

জেএইচআর

Link copied!