ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বরগুনায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

মে ৩, ২০২৬, ১১:৩৩ এএম

বরগুনায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

বরগুনার পাথরঘাটায় জেলা ছাত্রদলের এক শীর্ষ নেতার বসতঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে পাথরঘাটা থানা পুলিশ। 

শনিবার রাত ১০টা ১৫ মিনিটের দিকে পাথরঘাটা পৌর শহরের ইমন আলী রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মধ্যরাতে বিষয়টি নিশ্চিত করেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক।

গ্রেপ্তার হওয়া ওই ছাত্রদল নেতা হলেন পাথরঘাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এলাকার আনসার আলীর ছেলে মো. আরাফাত রহমান অভি। তিনি বরগুনা জেলা ছাত্রদলের সহ-সম্পাদক এবং পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব।

পাথরঘাটা থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে পুলিশ ছাত্রদল নেতা অভির বাসায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় তার বাড়ি থেকে ৫১০ পিস অবৈধ মাদক ইয়াবা উদ্ধার করা হয়। এর পাশাপাশি মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই নেতার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, আমাদের নিয়মিত কাজের অংশ হিসেবে পাথরঘাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এলাকায় আরাফাত রহমান অভির বাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার ঘর থেকে ৫১০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা এবং বিক্রির ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এএন

Link copied!