ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মাদারীপুরে টানা বৃষ্টিতে ধানক্ষেত তলিয়ে বিপাকে প্রান্তিক কৃষক

মহসিন তালুকদার, মাদারীপুর

মহসিন তালুকদার, মাদারীপুর

মে ৩, ২০২৬, ০৩:৪১ পিএম

মাদারীপুরে টানা বৃষ্টিতে ধানক্ষেত তলিয়ে বিপাকে প্রান্তিক কৃষক

মাদারীপুরে টানা তিন দিনের অকাল বৃষ্টিতে কৃষি খাতে বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে। বিশেষ করে আগাম জাতের ধান পানিতে তলিয়ে যাওয়ায় চরম ক্ষতির মুখে পড়েছেন জেলার প্রান্তিক কৃষকরা। অনেক এলাকায় পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

সরেজমিনে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যক চর এলাকা ঘুরে দেখা গেছে, বিস্তীর্ণ ফসলি জমি এখন জলাধারে পরিণত হয়েছে। পাকা ধান কাটার ঠিক আগমুহূর্তে হাঁটু সমান পানিতে ক্ষেত তলিয়ে যাওয়ায় কৃষকের সোনালি স্বপ্ন এখন ফিকে হতে চলেছে। দীর্ঘ সময় পানি জমে থাকায় ধান পচে হলুদ বর্ণ ধারণ করতে শুরু করেছে।

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, চড়া সুদে ঋণ নিয়ে এবং হাড়ভাঙা খাটুনি দিয়ে তাঁরা এবার ধানের আবাদ করেছিলেন। ফসল ঘরে তোলার ঠিক আগমুহূর্তে এই প্রাকৃতিক দুর্যোগ তাঁদের নিঃস্ব করে দিয়েছে। দ্রুত পানি অপসারণ করা না গেলে অবশিষ্ট ফসলটুকুও রক্ষা করা সম্ভব হবে না বলে তাঁরা আশঙ্কা করছেন।

মাদারীপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা দীপ্তি রানী সরকার বলেন, বৃষ্টিতে কিছু নিচু এলাকায় ধানের ক্ষতি হলেও সার্বিকভাবে এবার ফলন অনেক ভালো হয়েছে। কৃষি বিভাগ নিরবচ্ছিন্নভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

কৃষি বিভাগের তথ্যমতে, মাদারীপুরে চলতি মৌসুমে ৩২ হাজার ৭৮০ হেক্টরের বেশি জমিতে ধান চাষ হয়েছে। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও সব ঠিক থাকলে জেলায় প্রায় ১ লাখ ৪৫ হাজার ৯২১ মেট্রিক টন চাল উৎপাদন হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

জেএইচআর

Link copied!