ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফরিদগঞ্জে থানার মোড় থেকে ৭০ পিস ইয়াবাসহ যুবক আটক

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর)

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর)

মে ৩, ২০২৬, ০৭:৫৯ পিএম

ফরিদগঞ্জে থানার মোড় থেকে ৭০ পিস ইয়াবাসহ যুবক আটক

চাঁদপুরের ফরিদগঞ্জে থানার মোড় এলাকা থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নাজমুল ইসলাম ওরফে মুন্না (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার বিকেলে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। তবে এ সময় জহির নামে অপর এক যুবক পালিয়ে যায় বলে পুলিশ নিশ্চিত করেছে।

আটক নাজমুল ইসলাম ফরিদগঞ্জ পৌর এলাকার কাছিয়াড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে নাজমুল ও জহির থানার সামনে আবু তাহেরের চায়ের দোকানে দাঁড়িয়ে ছিলেন। ওই সময় থানা পুলিশের এসআই হুমায়ুন কবির ও এএসআই জুমায়েত সেখান দিয়ে যাওয়ার সময় তাঁদের আচরণ সন্দেহজনক মনে হয়।

পুলিশ তাঁদের তল্লাশি করতে গেলে জহির দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হলেও নাজমুলকে আটক করা হয়। পরে নাজমুলের দেহ তল্লাশি করে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, আটককৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পলাতক জহিরকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই বিশেষ অভিযান চলমান থাকবে।

জেএইচআর

Link copied!