ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

তেঁতুলিয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড়

মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড়

মে ৪, ২০২৬, ০৪:১১ পিএম

তেঁতুলিয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে আরজিনা খাতুন (২৬) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত স্বামী মো. মনির হোসেনকে (২৪) গ্রেপ্তার করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় ৩ বছর আগে তেঁতুলিয়ার রণচণ্ডী গ্রামের কৃষক মো. জালাল উদ্দীনের ছোট মেয়ে আরজিনার সাথে শালবাহান ইউনিয়নের শানুবালাবাড়ি গ্রামের মনির হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে দাম্পত্য কলহ লেগেই থাকত। 

রোববার সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়িতে পারিবারিক ঝগড়ার একপর্যায়ে মনির হোসেন তাঁর স্ত্রী আরজিনাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করেন।

মারধরের শিকার আরজিনা আশঙ্কাজনকভাবে অসুস্থ হয়ে পড়লে স্থানীয় পল্লী চিকিৎসকের পরামর্শে তাঁকে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১১টার দিকে ঠাকুরগাঁও এলাকায় তাঁর মৃত্যু হয়।

এই ঘটনায় নিহতের বাবা জালাল উদ্দীন বাদী হয়ে তেঁতুলিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী মনির হোসেনকে গ্রেপ্তার করে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পাওয়ার পর পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় হত্যা মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার অধিকতর তদন্ত চলছে।

জেএইচআর

Link copied!