ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মঠবাড়িয়ায় বসত ঘরে হামলা, থানায় অভিযোগ

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

মে ৪, ২০২৬, ০৬:২১ পিএম

মঠবাড়িয়ায় বসত ঘরে হামলা, থানায় অভিযোগ

পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বসত ঘরে হামলা চালানো ও বিভিন্ন প্রজাতির ফলজ গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে কামাল হাওলাদার ও তার দলবলের বিরুদ্ধে। 

রোববার উপজেলার ১১ নম্বর বড়মাছুয়া ইউনিয়নের উত্তর বড়মাছুয়া গ্রামের প্রবাসী জাকির আকনের বাড়িতে এ ঘটনা ঘটে। এই ঘটনায় প্রবাসী জাকিরের স্ত্রী শারমিন বেগম বাদী হয়ে রোববার বিকেলেই প্রতিবেশী কামাল হাওলাদারসহ ৫ জন নামীয় এবং অজ্ঞাত আরও ৬ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানা পুলিশ সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী জাকির আকন স্থানীয় বাসিন্দা ছগীর আকনের নিকট থেকে সাব-কবলা দলিলমূলে সাড়ে পাঁচ শতক জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন। এই জমি নিয়ে প্রতিবেশী হেমায়েত হাওলাদারের ছেলে কামাল দীর্ঘদিন ধরে বিরোধ সৃষ্টি করে আসছিল। সেই বিরোধের জেরে গত রোববার সকালে কামাল হাওলাদার ও তার মা নুরজাহান বেগমের নেতৃত্বে একটি দুর্বৃত্তের দল দেশীয় অস্ত্র নিয়ে প্রবাসী জাকির আকনের বসত ঘরে হামলা চালায়। এ সময় ওই জমির তারকাটার বেড়া ও পাকা সীমানা পিলার ভেঙে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ কেটে ফেলে এবং বাড়িতে থাকা লোকজনের ওপর হামলা চালায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে অভিযুক্ত কামাল হোসেন ও নুরজাহান বেগমের বক্তব্য নিতে গেলে তাদের বসতঘরে তালাবদ্ধ দেখা যায়। ফলে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে বিভিন্ন মাধ্যমে সংবাদ না করার জন্য সুপারিশ করা হয়।

মঠবাড়িয়া থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএন

Link copied!