ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
প্রতিমন্ত্রী পুতুল

টেকসই উন্নয়নের ভিত্তি হতে হবে গ্রামকে কেন্দ্র করে

আব্দুল মজিদ, নাটোর

আব্দুল মজিদ, নাটোর

মে ৪, ২০২৬, ০৭:০১ পিএম

টেকসই উন্নয়নের ভিত্তি হতে হবে গ্রামকে কেন্দ্র করে

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় খাল পুনঃখননসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল। তিনি বলেছেন, দেশের টেকসই উন্নয়নের ভিত্তি হতে হবে গ্রামকে কেন্দ্র করে।

সোমবার সকালে উপজেলার দয়ারামপুর ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় ১০৫০ মিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “দেশের উন্নয়ন গ্রাম থেকেই শুরু হবে। গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে।” তিনি আরও বলেন, “দীর্ঘদিন উন্নয়নের কথা শোনা গেলেও বাস্তবে তার প্রতিফলন কম ছিল। এখন তৃণমূল পর্যায় থেকে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কাজ শুরু হয়েছে।”

তিনি জানান, নারীদের মর্যাদা প্রতিষ্ঠায় ফ্যামিলি কার্ড প্রদান, কৃষকদের জন্য কৃষি ঋণের সুদ মওকুফ ও কৃষি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি খাল পুনঃখননের মতো প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষি ও পরিবেশের উন্নয়ন সাধন করা হচ্ছে। দলমত নির্বিশেষে সবাই পর্যায়ক্রমে এসব সুবিধা পাবে বলেও তিনি উল্লেখ করেন।

পরে প্রতিমন্ত্রী জামনগর ইউনিয়নে ১৩৫০ মিটার খাল খনন ও একটি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

শিক্ষা খাত নিয়ে তিনি বলেন, “আগামী অর্থবছর থেকে শিক্ষার্থীদের স্কুল ইউনিফর্ম, ব্যাগ ও জুতা দেওয়া হবে। নারী শিক্ষার প্রসারে স্নাতক পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার সুযোগ তৈরি করা হবে।” পাশাপাশি মাদক, অনলাইন জুয়া ও ইমো হ্যাকিংয়ের মতো সামাজিক ব্যাধি থেকে নতুন প্রজন্মকে রক্ষায় পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. মোশাররফ হোসেন, সদস্যসচিব হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক রশিদ চৌধুরী ও তোফাজ্জল হোসেন মিঠুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে উপজেলা চত্বরে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়। এছাড়া মৎস্যচাষীদের মাঝে চুন, মাছের খাদ্য, সবজির বীজ ও চারা বিতরণ করা হয়। অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর মধ্যে টিন, নগদ অর্থ ও চালও প্রদান করা হয়।

সবশেষে প্রতিমন্ত্রী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় অংশ নেন।

এএন

Link copied!