ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

নেত্রকোণায় ৪৭৫০ পিস ইয়াবাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

গোলাম কিবরিয়া, নেত্রকোণা

গোলাম কিবরিয়া, নেত্রকোণা

মে ৫, ২০২৬, ১১:৪৭ এএম

নেত্রকোণায় ৪৭৫০ পিস ইয়াবাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

অভিনব কায়দায় জুতার ভিতরে লুকিয়ে মাদক পাচারকালে নেত্রকোণার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কে অভিযান চালিয়ে ৪ হাজার ৭৫০ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক (৪ মে) সন্ধ্যায় সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে একটি চৌকস টিম (৪ মে) বিকেলের দিকে নেত্রকোণা পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কে চেকপোস্ট বসিয়ে একটি সিএনজি তল্লাশি চালায়। 

এ সময় জুতার ভিতরে লুকিয়ে অভিনব কায়দায় মাদক পাচারের সময় ৪ হাজার ৭৫০ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীরা সম্পর্কে মামা-ভাগ্নে। তারা হলেন নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের হারিয়াউন্দ গ্রামের মৃত ওসমান গনির ছেলে মো. হাবিবুর রহমান (৫৩) এবং একই ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে মো. রমজান আলী (৩২)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বাদী হয়ে আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পূর্বধলা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

এএন

Link copied!