ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

সোনারগাঁয়ে কৃষি বিষয়ক পার্টনার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত

পনির ভুইয়া, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

পনির ভুইয়া, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

মে ৫, ২০২৬, ১২:৫১ পিএম

সোনারগাঁয়ে কৃষি বিষয়ক পার্টনার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আ. জা. মু. আহসান শহীদ সরকার।

সোনারগাঁ উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সেন্টু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি পনির ভুইয়া, বিজয় টিভির দীন ইসলাম অনিক, বাংলাদেশ প্রতিদিনের মাজহারুল ইসলাম, সাদীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আঃ রহমান, সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ মিয়া সহ অনেকে।

সভায় কৃষি খাতের উন্নয়ন, আধুনিকায়ন ও টেকসই উৎপাদন বৃদ্ধির বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করা হয়।

এএন

Link copied!