ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ভূঞাপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের সাঁড়াশি অভিযান

মামুন সরকার, ভূঞাপুর (টাঙ্গাইল)

মামুন সরকার, ভূঞাপুর (টাঙ্গাইল)

মে ৫, ২০২৬, ০২:০২ পিএম

ভূঞাপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের সাঁড়াশি অভিযান

ভূঞাপুরের যমুনা নদীর চর কেটে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে এক বছরের কারাদণ্ড এবং প্রত্যেককে এক লাখ করে চারজনকে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে ৮টি মাটি কাটার ব্যাকহো মেশিন ও ৩টি ডাম ট্রাক জব্দ করা হয়।

সোমবার উপজেলার নিকরাইল ইউনিয়নের পলশিয়া এলাকায় বেলা ১২টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত নিকরাইল ইউনিয়নের বাসিন্দা ব্যবসায়ী মতিনকে এক বছরের কারাদণ্ড প্রদান করেন।

ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন এবং ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাব্বির রহমান। এসময় থানা পুলিশ ও নৌ পুলিশের সদস্যরা অভিযানে সহায়তা করেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ প্রভাবশালী চক্র যমুনা নদীর চর ও পাড় কেটে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিল। অভিযান পরিচালনাকারী দল ঘটনাস্থলে পৌঁছালে জড়িতরা খনন যন্ত্র ও মাটি বহনকারী ট্রাক ফেলে পালিয়ে যায়। পরে মতিন নামের একজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের কারাদণ্ড দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান বলেন, বিধিমালা লঙ্ঘন করে যারা বালু উত্তোলনের সাথে সম্পৃক্ত রয়েছে, তাদের বিরুদ্ধে প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ইতিমধ্যে যারা যুক্ত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এএন

Link copied!