ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

লালমনিরহাটে বর্ডার গার্ড স্কুলের দৃষ্টিনন্দন শ্রেণিকক্ষ উদ্বোধন

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট

মে ৫, ২০২৬, ০২:২০ পিএম

লালমনিরহাটে বর্ডার গার্ড স্কুলের দৃষ্টিনন্দন শ্রেণিকক্ষ উদ্বোধন

আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে সামঞ্জস্য রেখে কোমলমতি শিশুদের জন্য একটি আনন্দমুখর, আকর্ষণীয় ও অংশগ্রহণমূলক শিক্ষার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে দৃষ্টিনন্দন ক্লাসরুম উদ্বোধন করেছেন ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।

মঙ্গলবার দুপুরে দৃষ্টিনন্দন ভবন উদ্বোধন শেষে তিনি বলেন, প্লে গ্রুপ ও নার্সারিতে বয়সভিত্তিক বসার ব্যবস্থা করা হয়েছে, যেন কোমলমতি শিক্ষার্থীরা স্কুলে আসতে উৎসাহিত হয়। স্কুলে আসার যে ভীতি কাজ করে তা যেন না থাকে, সে লক্ষ্যে কাজ করা হয়েছে। আনন্দ ও উৎসাহের মধ্য দিয়ে শিক্ষার্থীরা পড়াশোনা করবে।

তিনি আরও বলেন, ধাপে ধাপে লালমনিরহাট বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করা হয়েছে, এবং এই চেষ্টা অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সেকেন্দার আলী সরকারসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও অভিভাবকরা।

এছাড়াও, শিক্ষার পাশাপাশি ব্যতিক্রমধর্মী একটি ক্যান্টিন স্থাপন করেছে স্কুল কর্তৃপক্ষ, যেখানে কোমলমতি শিশুদের খাবার সরবরাহের পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রশিক্ষিত স্টাফদের তত্ত্বাবধানে শিশুদের ছোটবেলা থেকেই সঠিক ও পুষ্টিকর খাবারের প্রতি আগ্রহী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

এএন

Link copied!