ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাগেরহাটে অগ্নিকাণ্ডে ৬ দোকান ভস্মীভূত, ৩০ লাখ টাকার ক্ষতি

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট প্রতিনিধি

মে ৫, ২০২৬, ০৩:৪৪ পিএম

বাগেরহাটে অগ্নিকাণ্ডে ৬ দোকান ভস্মীভূত, ৩০ লাখ টাকার ক্ষতি

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বাদশা মিয়ার বাজারে অগ্নিকাণ্ডে ৭টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে ব্যবসায়ীদের অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।

বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক।

তিনি বলেন, খবর পেয়ে দ্রুততম সময়ের মধ্যে আগুন নিভানো হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। দ্রুত আগুন নেভাতে না পারলে অন্তত ৩০টি দোকান ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা ছিল।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হচ্ছেন, সাউন্ড সিস্টেম ব্যবসায়ী মো. আউয়াল মৃধা, ওষুধ ব্যবসায়ী গোলক মণ্ডল ও শেখর চন্দ্র হালদার, চা দোকানি জাকারিয়া মুন্সী, সিটকাপড় ও টেইলার্স ব্যবসায়ী চিত্ত দত্ত এবং গার্মেন্টস ব্যবসায়ী সুমন শেখ।

এদিকে দুপুরের দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীম। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ পাঁচ হাজার টাকা করে সহযোগিতা দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

এএন

Link copied!