ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে লকার ভেঙে লক্ষাধিক টাকা চুরি

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

মে ৫, ২০২৬, ০৩:৫৯ পিএম

হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে লকার ভেঙে লক্ষাধিক টাকা চুরি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। হাসপাতালের হিসাব রক্ষণ অফিসের জানালার গ্রিল কেটে গভীর রাতে দুর্বৃত্তরা লকারে রাখা নগদ অর্থ চুরি করে নিয়ে যায়। 

মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে অফিস কক্ষের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে এবং লকার ভেঙে নগদ অর্থ নিয়ে যায়। সকালে অফিস খোলার পর বিষয়টি ধরা পড়ে এবং পুরো হাসপাতালে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

হাসপাতাল গিয়ে জানা যায়, প্রতিদিনের রেজিস্ট্রেশন ফি, অ্যাম্বুলেন্স ভাড়া, প্যাথলজি এবং অন্যান্য খাত থেকে প্রাপ্ত নগদ অর্থ অফিস সময় শেষে ব্যাংকে জমা দেওয়া সম্ভব না হওয়ায় তা অস্থায়ীভাবে হিসাব রক্ষণ অফিসের লকারে রাখা হতো। সেই টাকা রাতে চুরি হয়েছে।

হাসপাতালের প্রধান সহকারী কাম হিসাব রক্ষণ কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, আমাদের হাসপাতালের কালেকশনের কিছু টাকা ব্যাংকে জমা দেওয়ার জন্য আমার কাছে ছিল। কিন্তু অফিস সময় শেষ হওয়ায় ব্যাংকে টাকা জমা দিতে পারিনি। সেই টাকা অফিসের লকারে রেখে গিয়েছিলাম। আজ সকালে এসে দেখি জানালার গ্রিল কেটে ভিতরে ঢুকে লকার ভেঙে সেই টাকা নিয়ে গেছে।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরিফুল আমিন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি এবং আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।

এ ঘটনায় হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী জানান, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে। অভিযোগের আলোকে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এএন

Link copied!