ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

বেপরোয়া বাসে প্রাণ গেল স্কুলছাত্রী নুসরাতের

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

মে ৫, ২০২৬, ০৪:১৭ পিএম

বেপরোয়া বাসে প্রাণ গেল স্কুলছাত্রী নুসরাতের

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়ক পার হতে গিয়ে বেপরোয়া গতির বাসের ধাক্কায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিনকি আস্তানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্রীর নাম নুসরাত জাহান (৭)। সে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকার আনোয়ার হোসেন ও নাজমা বেগম দম্পতির সন্তান। নুসরাত একই এলাকার উত্তর সোনাপাহাড় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, স্কুল ছুটি শেষে চাচির সঙ্গে বাড়ি ফেরার পথে মহাসড়ক পার হওয়ার সময় নোয়াখালীগামী জোনাকি পরিবহনের একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হয় নুসরাত। পরে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ফারিয়া শিল্পী জানান, বাসের ধাক্কায় মুমূর্ষু অবস্থায় একজনকে আনা হয়েছিল। অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়।

দুর্ঘটনার বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি শরিফুজ্জামান বলেন, দুপুর ১২টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জের চিনকি আস্তানা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অভিযুক্ত বাসটি আটক করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এএন

Link copied!