ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ফরিদপুরে নিহত ট্রাকচালকের শিশুর পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

মে ৫, ২০২৬, ০৫:০৪ পিএম

ফরিদপুরে নিহত ট্রাকচালকের শিশুর পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

ফরিদপুরে ফেসবুকে লাইভ করে মব সৃষ্টি করে গণপিটুনিতে নিহত ট্রাকচালক হান্নান শেখের এতিম শিশুকন্যা মুসলিমার (২) পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার সকালে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. রকিবুল হাসান উপজেলার সাতৈর গ্রামের ওই এতিম শিশুর বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে সেখানে গেছেন উল্লেখ করে শিশুটির লালন-পালনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তাৎক্ষণিকভাবে শিশুটির দাদা-দাদির হাতে খেলনা, নগদ অর্থ ও খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

নিহত ট্রাকচালক হান্নান শেখের বাবা সাইদ শেখ বলেন, আমার ছেলেকে ফেসবুকে মিথ্যা গুজব ছড়িয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নগরকান্দা থানায় একটি মামলা করা হয়েছে। মামলার পর বিভিন্ন মোবাইল নম্বর থেকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই। মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি জানতে পেরে আমাদের পাশে দাঁড়িয়েছেন, এজন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাই।

এ বিষয়ে সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু বলেন, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ওই শিশুকে নিয়মিত সহযোগিতা প্রদানের ব্যবস্থা করা হবে।

বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. রকিবুল হাসান বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশ দেওয়া হয় নিহত ট্রাকচালকের এতিম শিশুর খোঁজখবর নিয়ে তার পাশে দাঁড়াতে। সেই আলোকে তিনি পরিবারের পাশে দাঁড়ান এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহযোগিতাসহ শিশুটির লালন-পালনের আশ্বাস দেন।

এ সময় বোয়ালমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানষ বসু ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

শুক্রবার (১ মে) দিনগত রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া নতুন হাটখোলা এলাকায় বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় একাধিক পথচারী আহত হন। এ ঘটনার পর গণপিটুনিতে হান্নান (৪৫) নামে ওই ট্রাকচালক নিহত হন। এ ঘটনায় আরও দু’জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত ট্রাকচালক হান্নান শেখ বোয়ালমারী উপজেলার সাতৈর গ্রামের বাসিন্দা সাইদ শেখের ছেলে।

এএন

Link copied!