ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

পঞ্চগড়ের বোদায় বাসের চাকায় পিষ্ট হয়ে সুপারভাইজার নিহত

মো. মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড়

মো. মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড়

মে ৫, ২০২৬, ০৫:৩২ পিএম

পঞ্চগড়ের বোদায় বাসের চাকায় পিষ্ট হয়ে সুপারভাইজার নিহত

পঞ্চগড়ের বোদায় বাসের চাকায় পিষ্ট হয়ে ওই গাড়ির সুপারভাইজার আমজাদ হোসেন (২৬) নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কের এশিয়ান মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমজাদ হোসেন ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী এলাকার ছালাউদ্দীনের ছেলে। তিনি ওই বাসের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় সাবিনা (৩৫) ও লিমা (৪০) নামের আরও দুই ব্যক্তি আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে দিনাজপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি গেটলক বাসটি সকালে বোদা পৌরসভার সামনে এশিয়ান বাইপাস মোড়ে পৌঁছালে যাত্রী ওঠানোর জন্য ব্রেক করে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসে থাকা এক যাত্রী পড়ে যাওয়ার উপক্রম হলে সুপারভাইজার আমজাদ হোসেন তাকে ধরতে গিয়ে পা পিছলে পড়ে যান এবং বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

বোদা থানার ওসি সোয়েল রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, “সকালে বাস দুর্ঘটনায় ১ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। বোদা থানা পুলিশ, হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে।”

হাইওয়ে থানার ওসি জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী ‘শামীম গেটলক’ বাসটি দুর্ঘটনার শিকার হলে ঘটনাস্থলেই সুপারভাইজার নিহত হন। বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে, তবে দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।

এএন

Link copied!