ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কাটা চুল ও রক্তাক্ত দেহ নিয়ে থানায় গৃহবধূ

আব্দুল্লাহ আল নাঈম, ব্রাহ্মণবাড়িয়া

আব্দুল্লাহ আল নাঈম, ব্রাহ্মণবাড়িয়া

মে ৬, ২০২৬, ১০:৪৯ এএম

কাটা চুল ও রক্তাক্ত দেহ নিয়ে থানায় গৃহবধূ

যৌতুকের ৫ লাখ টাকা না পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক গৃহবধূকে অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে। স্বামী ও শাশুড়ি মিলে তাকে কেবল মারধর ও অস্ত্র দিয়ে জখমই করেননি, অমানবিকতার চরম সীমা ছাড়িয়ে কেটে দিয়েছেন মাথার চুলও। পরে কাটা চুল ও রক্তাক্ত শরীর নিয়েই থানায় ও হাসপাতালে ছুটতে হয় ওই গৃহবধূ।

মঙ্গলবার সকালে আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর এলাকায় এই রোমহর্ষক ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই গৃহবধূর নাম মীম আক্তার। তিনি একই এলাকার দিনু মিয়ার স্ত্রী।

জানা যায়, স্বামী দিনু মিয়া ব্যবসার কথা বলে বেশ কিছুদিন ধরে মীম আক্তারের কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। বাবার বাড়ি থেকে নির্ধারিত সময়ের মধ্যে ওই টাকা এনে দিতে ব্যর্থ হওয়ায় মঙ্গলবার সকাল ১০টার দিকে মীমের ওপর চড়াও হন দিনু। ক্ষিপ্ত হয়ে তিনি মীমকে এলোপাতাড়ি মারধর শুরু করেন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মীমের গাল, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত জখম করেন। এরপর শাশুড়ির সহযোগিতায় মীমের মাথার চুল কেটে দিয়ে তাকে চরমভাবে লাঞ্ছিত করা হয়।

কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগী মীম আক্তার বলেন, “বিয়ের পর থেকেই আমাকে প্রায়ই যৌতুকের টাকার জন্য চাপ দেওয়া হতো। এবার তাদের দাবি করা ৫ লাখ টাকা দিতে না পারায় তারা আমার ওপর অমানুষিক নির্যাতন চালায়। আমাকে চিরতরে অপমান করার জন্যই তারা আমার মাথার চুল কেটে দেয়।”

দুপুরে খবর পেয়ে মীমের পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন। এ সময় তাকে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, ভুক্তভোগী নারীর শরীরে একাধিক আঘাত ও ক্ষতের চিহ্ন রয়েছে। পরিস্থিতি বিবেচনায় তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

এদিকে, এই অমানবিক ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী দিনু মিয়া পলাতক রয়েছেন। তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, “নির্যাতনের শিকার গৃহবধূর পক্ষ থেকে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এএন

Link copied!