ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
বরকত উল্লাহ বুলু

জামায়াতে ইসলামী মাদকের চেয়েও বেশি ক্ষতিকর

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৬, ২০২৬, ০২:১৪ পিএম

জামায়াতে ইসলামী মাদকের চেয়েও বেশি ক্ষতিকর

জামায়াতে ইসলামী ও মওদুদীবাদ প্রসঙ্গে কঠোর সমালোচনা করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। তিনি বলেন, জামায়াতে ইসলামীকে ‘আফিমের মতো’, এটি মাদকের চেয়েও বেশি ক্ষতিকর। এটা একবার যে গ্রহণ করে, সে সহজে তা ভুলতে পারে না।

গতকাল মঙ্গলবার নোয়াখালীর বেগমগঞ্জে পৌরনবিবি বাজার এলাকায় পৌরনবিবি-মুন্সিরহাট খাল খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বরকত উল্লাহ বুলু বলেন, সংগঠনটির নেতাদের নির্দেশনা অনুসরণ নিয়ে দলীয় অবস্থান অত্যন্ত কঠোর এবং সেখানে শুদ্ধ-অশুদ্ধ যাই বলা হোক, অনুসারীরা সেটিই মেনে চলে।

মওদুদীবাদ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বুলু দাবি করেন, মওদুদীর অনুসারীদের অনেকে সরাসরি জামায়াতে ইসলামীতে রাজনীতি করেন না। তার ভাষায়, তারা সরকার ও বিরোধী-উভয় পক্ষের সঙ্গেই যোগাযোগ রেখে বিভিন্ন জায়গায় প্রভাব বিস্তারের চেষ্টা করে, ফলে তারা গোপনভাবে সক্রিয় থাকে।

এ সময় তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার দাবি করেন। তার দাবি অনুযায়ী, হাদি একজন তরুণ জাতীয়তাবাদী নেতা ছিলেন এবং তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার পেছনে আন্তর্জাতিক চক্রান্ত ও দেশের স্বার্থবিরোধী কিছু গোষ্ঠীর সম্পৃক্ততার ইঙ্গিত দেন।

অনুষ্ঠানে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়েসুর রহমান, নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস.এম রেফাত জামিলসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এম জি

Link copied!