ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ডুয়েটে বিশ্ব মেধাসম্পদ দিবস উদযাপিত

সিরাজুল ইসলাম তপু, গাজীপুর

সিরাজুল ইসলাম তপু, গাজীপুর

মে ৬, ২০২৬, ০৪:৫০ পিএম

ডুয়েটে বিশ্ব মেধাসম্পদ দিবস উদযাপিত

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে ‘বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৬’ উদযাপিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘আইপি অ্যান্ড স্পোর্টস: রেডি, সেট, ইনোভেট’। মূলত তরুণ প্রজন্মের মেধাকে সম্পদে রূপান্তরের মাধ্যমে ক্রীড়া ও উদ্ভাবনভিত্তিক টেকসই ভবিষ্যৎ গঠনের লক্ষ্যেই এই আয়োজন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো. সাইদুর রহমান। তিনি উচ্চশিক্ষার ক্ষেত্রে মেধাসম্পদ সুরক্ষার গুরুত্ব তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, “মেধাসম্পদের স্বীকৃতি ও সুরক্ষা নিশ্চিত করা প্রত্যেক গবেষক ও উদ্ভাবকের মৌলিক অধিকার। গবেষণা ও উদ্ভাবনই বর্তমান বিশ্বে টেকসই উন্নয়নের মূল ভিত্তি। তবে এসব উদ্ভাবনের আইনি সুরক্ষা নিশ্চিত করা না গেলে বাণিজ্যিকীকরণ ও স্বীকৃতির সুযোগ হারানোর ঝুঁকি থাকে।” তিনি শিক্ষক ও গবেষকদের মেধাসম্পদ নিবন্ধন পদ্ধতি সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান।

ডুয়েটের আইকিউএসি-র পরিচালক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান বলেন, “তথ্যপ্রযুক্তির এই চ্যালেঞ্জিং সময়ে বৈশ্বিক জ্ঞানভিত্তিক সমাজে টিকে থাকতে হলে মেধাসম্পদ সুরক্ষার আইন-কানুন সম্পর্কে সম্যক ধারণা রাখা অপরিহার্য।”

আইকিউএসি-র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান এবং শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

জেএইচআর

Link copied!