ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

বাউবির মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রে উপাচার্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

মে ৬, ২০২৬, ০৭:২৩ পিএম

বাউবির মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রে উপাচার্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের কার্যক্রম আরও গতিশীল ও ত্বরান্বিত করার লক্ষ্যে কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে গাজীপুরস্থ বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে কেন্দ্রের কনফারেন্স কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. রাফসান মাহমুদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। সভায় কেন্দ্রের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ সম্ভাবনা এবং উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য কেন্দ্রের কার্যক্রমকে আরও ফলপ্রসূ ও গবেষণাভিত্তিক করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের কাজ কেবল ১৯৭১ সালের নয় মাসের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। স্বাধীনতার পূর্ববর্তী রাজনৈতিক-সামাজিক প্রেক্ষাপট এবং স্বাধীনতা-উত্তর বাংলাদেশের উন্নয়নকেও গবেষণার অন্তর্ভুক্ত করতে হবে। তবেই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও তাৎপর্য স্পষ্টভাবে ফুটে উঠবে।”

তিনি আরও উল্লেখ করেন যে, সুস্পষ্ট লক্ষ্য ও সুসংগঠিত কর্মপরিকল্পনার মাধ্যমে পরিচালিত গবেষণা সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে কার্যকর অবদান রাখতে সক্ষম হবে।

সভায় কেন্দ্রের অবকাঠামোগত উন্নয়নের বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বর্তমানে কেন্দ্রের অস্থায়ী কার্যালয়টি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি সংলগ্ন ‘মুক্তিযুদ্ধ কর্নার’-এ নির্ধারিত স্থানে স্থানান্তর, প্রয়োজনীয় সংস্কার এবং স্থায়ী অফিস কক্ষের ব্যবস্থা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

মতবিনিময় সভায় মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!