ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মাদারীপুর ও রাজৈর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন এমপি জাহান্দার আলী

মহসিন তালুকদার, মাদারীপুর

মহসিন তালুকদার, মাদারীপুর

মে ৭, ২০২৬, ০৫:১৮ পিএম

মাদারীপুর ও রাজৈর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন এমপি জাহান্দার আলী

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বৃহস্পতিবার সকালে মাদারীপুর সদর ও রাজৈর উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি অফিসগুলোর অবকাঠামো ও দাপ্তরিক কার্যক্রমের সার্বিক খোঁজখবর নেন।

সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বিভিন্ন দপ্তরে গিয়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সাথে কথা বলেন এবং জনসেবার মান নিশ্চিত করার তাগিদ দেন। তিনি সরকারি অফিসগুলোর স্থাপনা ও চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে সংসদ সদস্যের সাথে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব, রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুল হক এবং এলজিইডির সদর উপজেলা প্রকৌশলী মো. মনোয়ার হোসেন।

এছাড়াও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে সংসদ সদস্য সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, সাধারণ মানুষ যেন হয়রানিমুক্ত পরিবেশে সরকারি সেবা পায়, তা নিশ্চিত করতে হবে।

জেএইচআর

Link copied!