ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ধলতা বন্ধে বালিয়াকান্দিতে প্রশাসনের অভিযান, আড়তদারদের কঠোর হুঁশিয়ারি

রুবেল হোসেন মিয়া, বালিয়াকান্দি (রাজবাড়ী)

রুবেল হোসেন মিয়া, বালিয়াকান্দি (রাজবাড়ী)

মে ৮, ২০২৬, ০২:৪৩ পিএম

ধলতা বন্ধে বালিয়াকান্দিতে প্রশাসনের অভিযান, আড়তদারদের কঠোর হুঁশিয়ারি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন পেঁয়াজ হাটে কৃষকদের স্বার্থ রক্ষায় কঠোর অভিযান ও পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। কৃষিপণ্যে অতিরিক্ত ‘ধলতা’ বা অন্য কোনো নামে বাড়তি পণ্য গ্রহণ বন্ধে প্রশাসন এবার জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে।

শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার নারুয়া, ঢোলজানি ও মশালিয়া বাজারের পেঁয়াজ হাট পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন। এ সময় তিনি বাজারে পেঁয়াজসহ বিভিন্ন কৃষিপণ্য বিক্রির ক্ষেত্রে অতিরিক্ত ধলতা গ্রহণ বন্ধ নিশ্চিত করেন এবং আড়তদার ও ব্যবসায়ীদের এ বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করেন।

সহকারী কমিশনার (ভূমি) জানান, কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে প্রশাসনের এই তদারকি নিয়মিত অব্যাহত থাকবে। কোনো ধরনের অনিয়ম, সিন্ডিকেট বা কৃষকদের ক্ষতিগ্রস্ত করে এমন কার্যক্রম বরদাশত করা হবে না।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চৌধুরী মোস্তাফিজুর রহমান এ প্রসঙ্গে বলেন, কৃষক দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের উৎপাদিত পণ্যে অবৈধ ধলতা বা অতিরিক্ত আদায় কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসন সবসময় মাঠে থাকবে এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজবাড়ী কৃষি বিপণন কর্মকর্তা নাঈম আহম্মেদ এই অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন। স্থানীয় কৃষকরা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে অতিরিক্ত ধলতা প্রদানের কারণে তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন। প্রশাসনের নিয়মিত নজরদারি থাকলে বাজারে শৃঙ্খলা ফিরে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

জেএইচআর

Link copied!