ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আড়াইহাজারে ৫০ কেজি গাঁজা উদ্ধার

আড়াইহাজার (নারায়ণগঞ্জ)  প্রতিনিধি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

মে ৮, ২০২৬, ০৩:২৪ পিএম

আড়াইহাজারে ৫০ কেজি গাঁজা উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছেন অভিযুক্ত মাদক কারবারি।

বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে গোপালদী পৌরসভার উলুকান্দী পূর্বপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।

গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোখলেছুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে উলুকান্দি পূর্বপাড়ার একটি মিষ্টির কারখানার পাশে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে এক ব্যক্তি অবস্থান করছেন। এই তথ্যের ভিত্তিতে তদন্ত কেন্দ্রের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের গাড়ি আসতে দেখে মাদক কারবারি দুটি বস্তা ফেলে রেখে দ্রুত দৌড়ে পালিয়ে যান।

পুলিশ ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা দুটি বস্তা জব্দ করে। বস্তা দুটি তল্লাশি করে ২৫টি প্যাকেটে মোট ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২ কেজি করে গাঁজা ছিল।

পলাতক মাদক কারবারির নাম রিপন ওরফে বাকেট। তিনি উপজেলার চৈতনকান্দা উত্তরপাড়া এলাকার আশকর আলীর ছেলে। স্থানীয় বাসিন্দারা জানান, রিপন গাঁজাভর্তি বস্তা নিয়ে কোনো একটি পরিবহনের অপেক্ষায় ছিলেন, ঠিক তখনই পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি চম্পট দেন।

আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া গাঁজা জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পলাতক রিপন ওরফে বাকেটকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জেএইচআর

Link copied!