ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

শিশুকে চকলেটের প্রলোভনে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৯, ২০২৬, ০২:২৩ এএম

শিশুকে চকলেটের প্রলোভনে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার

নড়াইল সদর উপজেলায় মক্তবে পড়তে আসা এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে যৌন হয়রানি করার অভিযোগে এক মসজিদের ইমামকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার ৮ মে দুপুরে ভুক্তভোগী এক শিশুর বাবার করা মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ইমামের নাম মো. আমিনুল ইসলাম (৫৭)। তার বাড়ি সদর উপজেলার রুখালী পূর্বপাড়া এলাকায়। তিনি উপজেলার অন্য একটি গ্রামের মসজিদে ইমামতি করতেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, মো. আমিনুল ইসলাম প্রতিদিন ফজরের নামাজের পর মসজিদের বারান্দায় এলাকার শিশুদের আরবি পড়াতেন। গত মঙ্গলবার (৫ মে) মক্তব শেষে অন্য শিশুদের বিদায় দিলেও ভুক্তভোগী শিশুকে সেখানে থাকতে বলেন তিনি। পরে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে মসজিদের ভেতরে নিয়ে গিয়ে যৌন হয়রানি করেন বলে অভিযোগ করা হয়।

ঘটনার পর থেকে শিশুটি মক্তবে যেতে অনীহা প্রকাশ করতে থাকে। শুক্রবার সকালে পরিবারের সদস্যরা এর কারণ জানতে চাইলে শিশুটি বিস্তারিত ঘটনা জানায়। সে আরও জানায়, তার মতো আরও কয়েকজন শিশুর সঙ্গেও একই ধরনের আচরণ করেছেন ওই ইমাম।

বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি শিশুদের হয়রানির বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় কুমার কুন্ডু বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে। তার কাছ থেকে তল্লাশি চালিয়ে চকলেটও পাওয়া গেছে। তিনি পুলিশের কাছে শিশুদের যৌন হয়রানির কথা স্বীকার করেছেন।

তিনি আরও জানান, ভুক্তভোগী এক শিশুর বাবার করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। শনিবার (৯ মে) তাকে আদালতে সোপর্দ করা হবে।

এম জি

Link copied!