ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

গুরুদাসপুরে ১ কোটি ৭৭ লাখ টাকার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

মে ৯, ২০২৬, ১২:৫৫ পিএম

গুরুদাসপুরে ১ কোটি ৭৭ লাখ টাকার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের জুমাইনগর–পুয়ালসুরা পাটপাড়া এলাকায় ১ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে ১৬৫০ মিটার কাঁচা রাস্তা কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন এ সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ পেয়েছে নাটোরের ঠিকাদারি প্রতিষ্ঠান জাবেদ এন্টারপ্রাইজ। দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হওয়ায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহ দেখা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, সোনালী ব্যাংক ম্যানেজার মো. মনিরুজ্জামান রাসেল, গুরুদাসপুর প্রেসক্লাবের সভাপতি দিল মোহাম্মদ ও ইউপি সচিব আব্দুল হান্নানসহ স্থানীয় নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা বলেন, রাস্তা নির্মাণ সম্পন্ন হলে এলাকার মানুষের যাতায়াত সুবিধা বৃদ্ধি পাবে এবং কৃষিপণ্য পরিবহনসহ সার্বিক যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। স্থানীয়রা দ্রুত ও মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার দাবি জানান।

এএন

Link copied!