ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ধর্ষণ মামলায় নির্দোষ প্রমাণিত ইমামের চাকরি ও ক্ষতিপূরণ দাবি এনসিপির

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

মে ৯, ২০২৬, ০৬:০২ পিএম

ধর্ষণ মামলায় নির্দোষ প্রমাণিত ইমামের চাকরি ও ক্ষতিপূরণ দাবি এনসিপির

ফেনীর পরশুরামে ধর্ষণ মামলায় দীর্ঘ কারাবাসের পর নির্দোষ প্রমাণিত হওয়া ইমাম ও মক্তব শিক্ষক মোজাফফর আহমদ জুবায়েরের চাকরি ফিরিয়ে দেওয়া এবং আর্থিক ক্ষতিপূরণের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার ফেনী রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে এই দাবি জানানো হয়। একই সঙ্গে ইমামকে মিথ্যে মামলায় ফাঁসানোর পেছনে জড়িত ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয়।

সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা বলেন, ইমাম মোজাফফরকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। কারাবাসের ফলে তিনি শুধু সামাজিকভাবেই হেয় হননি, বরং আর্থিকভাবেও চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন। আলেম ও ইমামদের প্রতি বিদ্বেষ থেকেই এই অবিচার করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন। ইমামের সামাজিক মর্যাদা পুনরুদ্ধার করতে অবিলম্বে তাকে আগের কর্মস্থলে ফিরিয়ে নেওয়ার দাবি জানান তিনি।

দলটির পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা করার জোরালো দাবি জানানো হয়েছে। এনসিপির ফেনী জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত তার স্বাগত বক্তব্যে বলেন, ভুক্তভোগী ইমামের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা পুরোপুরি পূরণ সম্ভব না হলেও তাকে সসম্মানে পুনর্বাসিত করতে এনসিপি পাশে থাকবে। দলটির পক্ষ থেকে তার ব্যক্তিগত ঋণ পরিশোধে সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোজাফফর আহমেদ জুবায়ের তার ওপর ঘটে যাওয়া অন্যায়ের বর্ণনা দেন। এসময় আরও উপস্থিত ছিলেন এনসিপির জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সূজা উদ্দিন সজিব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুহাইমিন তাজিমসহ যুব শক্তি ও ছাত্রশক্তির জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

জেএইচআর

Link copied!