ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারিসহ গ্রেপ্তার ৫

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর)

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর)

মে ৯, ২০২৬, ০৬:৫৭ পিএম

ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারিসহ গ্রেপ্তার ৫

চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৪ জন মাদক কারবারিসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে ফরিদগঞ্জ থানা পুলিশ। অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিনের নির্দেশনায় পুলিশের একাধিক চৌকস দল উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই অভিযান পরিচালনা করেন। গ্রেপ্তারকৃতরা হলেন- রূপসা উত্তর ইউনিয়নের মিরাজ হোসেন (২১), শাসিয়ালী এলাকার ইমাম হোসেন (৩৫), পূর্ব এখলাশপুর এলাকার জুয়েল রানা (৪৩) এবং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের আল আমিন (২৫)। অভিযানকালে তাদের কাছ থেকে ২৯ পিস ইয়াবা ও ৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

মাদকবিরোধী অভিযানের পাশাপাশি পুলিশ পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারেও অভিযান চালায়। এসময় রূপসা উত্তর ইউনিয়নের পূর্ব গাব্দেরগাঁও এলাকার পুরাতন বাড়ি থেকে জিআর পরোয়ানাভুক্ত আসামি মফিজ উল্লাহকে আটক করা হয়। আটককৃত সকল আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন বলেন, ৪ জন মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, অপরাধ নির্মূলে পুলিশের এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। সমাজের সর্বস্তরের মানুষ সচেতন হয়ে সহযোগিতা করলে দ্রুত সময়ের মধ্যে এলাকাকে অপরাধমুক্ত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জেএইচআর

Link copied!