ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
জিন্নাহ কবীর

মাদকের পক্ষে আমার ভাই তদবির করলে তাকেও গ্রেপ্তার করুন

বি.এম খোরশেদ, মানিকগঞ্জ

বি.এম খোরশেদ, মানিকগঞ্জ

মে ১০, ২০২৬, ১১:২২ এএম

মাদকের পক্ষে আমার ভাই তদবির করলে তাকেও গ্রেপ্তার করুন

মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস. এ. জিন্নাহ কবীর বলেছেন, মাদকের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিলে কোনো মাদকসেবী বা মাদক ব্যবসায়ীর পক্ষে তদবির করতে দলীয় নেতাকর্মীদের থানায় না যাওয়ার আহ্বান জানানো হয়েছে। এমনকি তার নিজের ভাই বা ঘনিষ্ঠ কোনো নেতাও যদি মাদকের পক্ষে সুপারিশ করতে যান, তাহলে তাকেও আগে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন তিনি।

শনিবার বিকালে ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের শ্রীবাড়ী চৌরাস্তা মোড়ে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ইভটিজিং প্রতিরোধে আয়োজিত সামাজিক সচেতনতামূলক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। স্বেচ্ছাসেবী সংগঠন ‘জাগো বাংলা ইয়ুথ সোসাইটি’ ও ‘শ্রীবাড়ী একতা জনকল্যাণ যুব সংঘ’ যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে মাদকের ভয়াবহতা তুলে ধরে সংসদ সদস্য বলেন, অনেক বাবা-মা নিজের কষ্টের কথা ভুলে সন্তানের ভবিষ্যতের জন্য সংগ্রাম করেন। কিন্তু সেই সন্তান যদি মাদকে আসক্ত হয়ে কর্মক্ষমতা হারিয়ে ফেলে, তাহলে পরিবারের জন্য এর চেয়ে বড় কষ্ট আর কিছু হতে পারে না। তিনি অভিভাবকদের সন্তানদের সময় দেওয়া, খোঁজখবর রাখা এবং নিজেরাও মাদকসহ সব ধরনের অপরাধ থেকে দূরে থাকার শপথ নেওয়ার আহ্বান জানান।

উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, জনগণ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নির্বাচিত করে যে আস্থা রেখেছেন, তা রক্ষায় সরকার কাজ করছে। সংসদ ভবন থেকে উন্নয়নের ধারা গ্রামাঞ্চলে পৌঁছে যাচ্ছে এবং এলাকার উন্নয়ন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে বলেও জানান তিনি। ইনশাআল্লাহ মানুষের দুঃখ-দুর্দশার অবসান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এস. এ. জিন্নাহ কবীর বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ইভটিজিংবিরোধী এটি তার ২১তম সচেতনতামূলক সভা। এ ধরনের কার্যক্রম গণমাধ্যমে তুলে ধরে জনসচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সমাজের অন্যায়-অনিয়ম তুলে ধরতে সাংবাদিকদের আরও বলিষ্ঠভাবে কাজ করার পরামর্শ দেন।

জাগো বাংলা ইয়ুথ সোসাইটির সভাপতি ও সাংবাদিক বি.এম খোরশেদের সঞ্চালনায় এবং ইউনিয়ন বিএনপির সভাপতি আয়ুব আলী খান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান, জেলা যুবদলের সাবেক সভাপতি মাকসুদুর রহমান মুকুল, জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক জামিল আহম্মেদ মনি, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল আলীম খান মনোয়ার, শিবালয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মিনাজুর রহমান লিটন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিব ইকবাল রনি, শিবালয় উপজেলা যুবদলের আহ্বায়ক মো. হোসেন আলী, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ ও সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়নসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা।

এএন

Link copied!