ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে বিজিবির টহল ও নজরদারি বৃদ্ধি

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

মে ১০, ২০২৬, ১২:১১ পিএম

সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে বিজিবির টহল ও নজরদারি বৃদ্ধি

লালমনিরহাটের হাতিবান্ধা ও পাটগ্রাম উপজেলার সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬১ বিজিবি) তিস্তা ব্যাটালিয়ন।

অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। সীমান্তের যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তিস্তা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।

বিজিবি সূত্র জানায়, ৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়নের প্রতিটি বিওপি থেকে দিন-রাত নিরবচ্ছিন্নভাবে টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়াও সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ নজরদারি বৃদ্ধি করা হয়েছে। মাদক পাচার, গরু চোরাচালান ও মানবপাচারের মতো সীমান্ত অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিজিবির সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন।

তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম বলেন, ‘চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে।

সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সজাগ ও প্রস্তুত রয়েছে। এছাড়া সীমান্তবর্তী এলাকার স্থানীয় জনসাধারণের সহযোগিতায় জনসচেতনতা বৃদ্ধি ও গোয়েন্দা তথ্য সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে। বিশেষ করে সীমান্ত এলাকায় সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন চলাচলের ওপর কড়া নজরদারি রাখা হচ্ছে।’

এএন

Link copied!