ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
সংস্কৃতি প্রতিমন্ত্রী

তারেক রহমানের নেতৃত্বে নতুন রাষ্ট্র গড়ে তুলতে হবে

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

মে ১১, ২০২৬, ১১:৪৯ এএম

তারেক রহমানের নেতৃত্বে নতুন রাষ্ট্র গড়ে তুলতে হবে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম (এমপি) বলেছেন, ২৪-এর আন্দোলনের পর নতুন সরকার গঠিত হয়েছে। এই দেশ ও সমাজ নতুন প্রজন্মের কাছে নতুন ধরনের রাজনীতির প্রত্যাশা করছে। সেই রাজনীতি হতে হবে মানুষের কল্যাণের রাজনীতি। শুধু মুখে নয়, প্রকৃত অর্থেই মানুষের কল্যাণে কাজ করতে হবে।

রোববার বিকাল ৫টায় ফরিদপুরের মধুখালী মাল্টিপারপাস হলরুমে উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, রাজনীতিকে যদি আমরা ব্যবসায়িক কাজে লাগাই, যদি আমরা নিজের স্বার্থে ব্যবহার করি, তাহলে তা হবে ভুল। সেই ভুলের ফাঁদে আমাদের যেন পা না পড়ে। আমাদের একটি নতুন সমাজ গড়ে তুলতে হবে, যে সমাজ ফ্যাসিবাদী শাসনের কারণে ভেঙে পড়েছে। এই রাষ্ট্রটি জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের গড়ে তুলতে হবে।

সভায় মধুখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহাবুদ্দিন আহমেদ সতেজের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সভাপতি মোঃ হায়দার মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সাবেক এমপি এবং বিএনপির কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।

এছাড়াও বক্তব্য রাখেন মধুখালী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন বিশ্বাস, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহিম ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু কুমার রায়, শরিফুল ইসলাম ফকির, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মেহেদী হাসান মুন্নু, সদস্য সচিব শিমুল বিশ্বাস, উপজেলা যুবদলের আহ্বায়ক এসএম মুক্তার হোসেন মুক্তার, সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুল, পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান কালা, সদস্য সচিব রায়হান মোল্লা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সাদ্দাম আরিফিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক রজব হোসেন, সদস্য সচিব রেদওয়ান আবেদিনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এএন

Link copied!