ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

মে ১১, ২০২৬, ০৩:১৪ পিএম

জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহীতে দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সম্পৃক্ততা নিশ্চিত করার লক্ষ্যে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার নগরীর সিঅ্যান্ডবি মোড়ে গণপূর্ত অধিদপ্তরের অডিটোরিয়ামে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় এই কর্মশালার আয়োজন করে। এতে জেলার বিভিন্ন উপজেলা ও মহানগরের দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে দুদকের পরিচালক (প্রতিরোধ ও গণসচেতনতা-১) মো. মোজাহার আলী সরদার বলেন, শুধু আইন প্রয়োগ করে দুর্নীতি নির্মূল করা সম্ভব নয়।

এর জন্য প্রয়োজন জোরালো সামাজিক আন্দোলন ও জনগণের সক্রিয় অংশগ্রহণ। সমাজে সততা, ন্যায়নীতি ও জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠায় প্রশাসন ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

রাজশাহী জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিন তথ্য অধিকার আইনের গুরুত্ব তুলে ধরে বলেন, সরকারি দপ্তরের তথ্য উন্মুক্ত থাকলে দুর্নীতির সুযোগ কমে আসে।

অন্যদিকে, দুদক বিভাগীয় পরিচালক একেএম ফজলে হোসেন নতুন প্রজন্মের মধ্যে নৈতিকতা জাগ্রত করতে শিক্ষা প্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ ও ‘সততা সংঘ’ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. ফজলুল বারীর সভাপতিত্বে সভায় বক্তারা জানান, দুদক শুধু শাস্তিমূলক ব্যবস্থা নয়, বরং দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতেও সমান গুরুত্ব দিচ্ছে। মাঠপর্যায়ে অনিয়মের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে দুর্নীতি প্রতিরোধ কমিটিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালকসহ দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন।

জেএইচআর

Link copied!