ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নকলায় সরকারি বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

নকলা (শেরপুর) প্রতিনিধি

নকলা (শেরপুর) প্রতিনিধি

মে ১১, ২০২৬, ০৪:০৩ পিএম

নকলায় সরকারি বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

শেরপুরের নকলায় চলতি মৌসুমের অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সরকারিভাবে সংগ্রহের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। 

সোমবার দুপুরে উপজেলা খাদ্যগুদাম প্রাঙ্গণে এই ধান ও চাল ক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। এর মাধ্যমে সরাসরি কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে ধান কেনা শুরু হলো।

শেরপুর-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য পায় এবং কোনো মধ্যস্বত্বভোগী সুবিধা নিতে না পারে, সেদিকে কঠোর নজরদারি রাখা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে খাদ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন জানায়, প্রকৃত কৃষকদের তালিকা যাচাই-বাছাই করে স্বচ্ছতার সাথে এই ধান ও চাল সংগ্রহ করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান-চাল সংগ্রহের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক প্রতিনিধি, খাদ্যগুদামের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় কৃষকরা সরাসরি সরকারের কাছে ধান বিক্রি করতে পেরে সন্তোষ প্রকাশ করেন।

জেএইচআর

Link copied!