ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দর্শনায় ফের দুটি ‘বোমা’ উদ্ধার, জনমনে বাড়ছে আতঙ্ক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

মে ১১, ২০২৬, ০৪:০৬ পিএম

দর্শনায় ফের দুটি ‘বোমা’ উদ্ধার, জনমনে বাড়ছে আতঙ্ক

চুয়াডাঙ্গার দর্শনায় আবারও দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

রোববার গভীর রাত থেকে সোমবার সকাল পর্যন্ত কেরু অ্যান্ড কোম্পানি সংলগ্ন হঠাৎপাড়া এলাকার পৃথক দুটি স্থান থেকে লাল টেপ মোড়ানো এই বস্তুগুলো উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে কেরু কারখানার কর্মচারী সালামের বাড়ির সামনে প্রথম বস্তুটি পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ সেটি উদ্ধার করে। এরপর সোমবার বেলা ১১টার দিকে পাশের খ্রিস্টান কবরস্থান এলাকা থেকে একই ধরণের আরও একটি বস্তু উদ্ধার করা হয়। 

উল্লেখ্য, এর আগেও এই এলাকায় বিভিন্ন সময়ে অন্তত ১৪টি একই ধরণের বস্তু উদ্ধার করা হয়েছিল, যা নিয়ে এলাকায় দীর্ঘ দিন ধরে উদ্বেগ বিরাজ করছে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হিমেল রানা জানান, উদ্ধার হওয়া বস্তু দুটি বর্তমানে নিরাপদ স্থানে রাখা হয়েছে। রাজশাহী থেকে বোম্ব ডিসপোজাল ইউনিট আসার পর সেগুলো নিষ্ক্রিয় করা হবে। 

এর আগে উদ্ধার হওয়া বস্তুগুলো উচ্চক্ষমতাসম্পন্ন ছিল বলে বিশেষজ্ঞরা জানিয়েছিলেন। বর্তমান পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী নিবিড় পর্যবেক্ষণ চালাচ্ছে।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার রুহুল কবির খান জানিয়েছেন, পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। উদ্ধার হওয়া বস্তুগুলো যদি শক্তিশালী বিস্ফোরক হয়ে থাকে, তবে এর সাথে জড়িতদের শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বারবার একই এলাকায় এ ধরণের ঘটনা কেন ঘটছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

জেএইচআর

Link copied!