ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

সিদ্ধিরগঞ্জে পানিতে ডুবে দুই ছাত্রের মর্মান্তিক মৃত্যু

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

মে ১২, ২০২৬, ১২:৫৮ পিএম

সিদ্ধিরগঞ্জে পানিতে ডুবে দুই ছাত্রের মর্মান্তিক মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গোদনাইল নয়াপাড়া এলাকার ডিএনডি খালে গোসল করতে নেমে দুই মাদ্রাসা ছাত্রের করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয়রা খালের পানিতে তাদের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন।

নিহতরা হলেন গোদনাইল বাগপাড়া আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র শুভ (১৪) ও মুনিরুল (১৫)।

মাদ্রাসার অধ্যক্ষ খলিলুর রহমান জানান, সোমবার (গতকাল) দুপুর ১টায় পরীক্ষা শেষে দুই ছাত্র নিজ নিজ বাসায় ফিরে যায়। পরে দুপুরে তারা ফুটবল খেলে গোদনাইল নয়াপাড়া এলাকার ডিএনডি খালে গোসল করতে নামে। এরপর তারা আর বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন।

খবর পেয়ে এসআই মো. মাসুম বিল্লাহ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। তবে নিহতদের পরিবারের কোনো আপত্তি না থাকায় মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এএন

Link copied!