ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
পার্বত্য মন্ত্রী

বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি

মে ১২, ২০২৬, ০১:৩১ পিএম

বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেছেন, বর্তমান গণতান্ত্রিক সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী।

মঙ্গলবার সকালে রাঙ্গামাটি শহরের জর্জ মোটেল অডিটোরিয়ামে সংবাদপত্রিকা ‘এশিয়া পোস্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী দীপেন দেওয়ান এ কথা বলেন।

তিনি বলেন, আধুনিক বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতার পথপ্রদর্শক ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবাদপত্রের ওপর থেকে সকল বিধিনিষেধ তুলে নিয়ে বহুমাত্রিক গণতন্ত্র ও মুক্ত গণমাধ্যমের যে ভিত্তি স্থাপন করেছিলেন, বর্তমান সরকার সেই আদর্শকেই ধারণ করে সামনে এগিয়ে যাচ্ছে।

তিনি উল্লেখ করেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর দেশে গণমাধ্যমের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে এবং প্রতিটি সেক্টরে দেশ সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী দীপেন দেওয়ান আরও বলেন, গণমাধ্যম হলো জাতির দর্পণ। দেশের রাজনীতিসহ প্রতিটি বিষয়ে যাতে কোনো রকম অপপ্রচার না হয়, সেদিকে লক্ষ্য রেখে সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। 

বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। 

তিনি স্মরণ করিয়ে দেন যে, শহীদ জিয়া সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করে গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছিলেন, আর বর্তমান সরকার সেই ধারাবাহিকতা রক্ষায় বদ্ধপরিকর।

‘এশিয়া পোস্ট’ রাঙ্গামাটি প্রতিনিধি মো. জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র মো. সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. মামুনুর রশীদ মামুন এবং সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম শাকিল। এছাড়াও প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এএন

Link copied!