ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নাগরপুরে সিএজি কার্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ সেবা সপ্তাহ শুরু

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মে ১২, ২০২৬, ০৩:৪২ পিএম

নাগরপুরে সিএজি কার্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ সেবা সপ্তাহ শুরু

বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিট জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে সপ্তাহব্যাপী ‘বিশেষ সেবা কার্যক্রম’ শুরু হয়েছে। 

মঙ্গলবার সকালে নাগরপুর উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সিএজি কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী, ১১ মে থেকে শুরু হওয়া এই বিশেষ সেবা কার্যক্রম আগামী ১৯ মে পর্যন্ত মোট সাত কার্যদিবস চলবে। এই সময়ের মধ্যে পেনশন সংক্রান্ত জটিলতা নিরসন, জিপিএফ (GPF) হিসাব হালনাগাদ এবং সরকারি আর্থিক ব্যবস্থাপনা সংশ্লিষ্ট বিভিন্ন সেবা দ্রুত ও সহজ পদ্ধতিতে প্রদান করা হবে।

উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অডিটর তাপস সূত্রধর, অলি সাহা, মো. সোহায়েব খান ও শাহআলম। বিশেষ সেবা গ্রহীতা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহীন রুবা আক্তারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক পেনশনভোগী।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, সেবাগ্রহীতাদের ভোগান্তি কমিয়ে দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করতেই এই বিশেষ উদ্যোগ। মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা পেনশনভোগীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। দীর্ঘদিনের অমীমাংসিত হিসাব সংক্রান্ত তথ্য ও প্রয়োজনীয় সেবা সহজে পেয়ে সরকারি এই উদ্যোগের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ সেবাগ্রহীতারা।

জেএইচআর

Link copied!