ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

ভাঙ্গুড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মেহেদী হাসান, ভাঙ্গুড়া (পাবনা)

মেহেদী হাসান, ভাঙ্গুড়া (পাবনা)

মে ১২, ২০২৬, ০৬:১৫ পিএম

ভাঙ্গুড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাবনার নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের ভাঙ্গুড়া উপজেলা আগমন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম। সভায় তিনি উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক গতিশীলতা এবং জনসেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত বক্তারা ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন এবং তার সফল কর্মকাল কামনা করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম, কৃষি কর্মকর্তা শারমিন জাহান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রোমানা আক্তার রোমিও, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদাউস এবং এলজিইডি প্রকৌশলী আরিফুল ইসলাম।

এছাড়াও রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জাফর ইকবাল হীরক, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বরাত, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ, উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম, উপজেলা জামায়াতের আমির মাওলানা মহির উদ্দিন ও অধ্যাপক হালীম মাজাহার নূরসহ স্থানীয় সাংবাদিক ও সুধীজন। মতবিনিময় সভাটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

জেএইচআর

Link copied!