ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
গাজীপুরের ডিসি

জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছে সরকার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

মে ১৩, ২০২৬, ০২:৩১ পিএম

জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছে সরকার

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও এর সুফল তুলে ধরতে গাজীপুরে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সকাল ১০টায় গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়।

গাজীপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া। অতিরিক্ত জেলা প্রশাসক মো. শাহরিয়ার নজিরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসার শামীমা নাসরিন।

প্রেস ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি যেমন- খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং কৃষি ঋণ মওকুফের সুফল তুলে ধরা হয়। জানানো হয়, জেলায় ইতোমধ্যে ৫টি খাল খনন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়া জনসচেতনতা বৃদ্ধিতে ৯টি উঠান বৈঠক, ফ্যামিলি সমাবেশ, চলচ্চিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনীসহ মোট ২১টি প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। একইসাথে অনলাইনেও প্রচার কার্যক্রম অব্যাহত রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান জেলার স্বাস্থ্য উন্নয়ন কর্মপরিকল্পনা তুলে ধরেন। এছাড়া বক্তব্য রাখেন সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ মতিয়ার রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম খান, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী।

ভূমি সেবা সহজীকরণের লক্ষ্যে আগামী ১৯ থেকে ২১ মে ‘ভূমি সেবা মেলা’র আয়োজন করা হবে বলে জানানো হয়। ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে ভূমি সংক্রান্ত সেবা দ্রুত জনগণের কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষা ক্ষেত্রে সকল প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু এবং দুই উপজেলার ৬৩টি বিদ্যালয়ে মিড-ডে মিল কার্যক্রম চালুর বিষয়ও আলোচনায় উঠে আসে।

জেলা প্রশাসনের মানবিক উদ্যোগ ‘ভালো কাজের ভালো মানুষ’-এর প্রসঙ্গ উল্লেখ করে সমাজের নিঃস্বার্থ মানুষদের তথ্য প্রশাসনকে জানানোর আহ্বান জানানো হয়। পাশাপাশি ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটরদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে প্রথম ধাপে ৫০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।

নিরাপদ খাদ্য নিশ্চিতে জনগণের সহযোগিতা কামনার মধ্য দিয়ে শেষ হওয়া এই ব্রিফিংয়ে জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!